সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে র‍্যাব-১৪ এর অভিযানে ৪১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৯২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪৫ হাজার টাকা।

র‍্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে নাগরপুর উপজেলার রাজিয়া শপিং কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন – ১। মছদ্দর আলী ওরফে বাবুল (৪৪), পিতা- মৃত ইদ্রিস আলী, স্থায়ী ঠিকানা: রসুলপুর, জৈন্তাপুর, সিলেট; বর্তমানে নরসিংটিলা (একতা), কোতোয়ালী, সিলেট। ২। মোঃ ফিরোজ মিয়া (৫৮), পিতা- নেদু মিয়া, সাং- জামুকী, থানা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে আরও জানানো হয়, আটককৃতদের ব্যবহৃত সিএনজি ও ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme