সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে লকডাউনকৃতদের বাড়িতে পৌছে যাচ্ছে খাদ্য সামগ্রী

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৬৯৮ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে ইতিমধ্যে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ঢাকা ও নারায়নগঞ্জ থেকে অনেক মানুষ এরই মাঝে নাগরপুরে ঢুকে পড়েছে। এজন্য প্রতিনিয়ত প্রশাসনকে করোনা ভাইরাসের সংক্রমন রোধে নতুন নতুন বাড়িকে লকডাউন করতে হচ্ছে।

লকডাউনকৃত বাড়ির লোকজন যেন সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বেরোতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে প্রশাসনকে। সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে নাগরপুর উপজেলা প্রশাসন।

এছাড়া করোনা ভাইরাসের কারনে যেসকল বাড়ি লকডাউন করা হয়েছে তাদের বাড়িতেও খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।

সোমবার বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের লকডাউনকৃত ২৫ টি পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দেন সহবতপুর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা। তিনি এ সময় সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে উপজেলা প্রশাসনের সহায়তায় শুরু থেকেই সহবতপুর ইউনিয়ন পরিষদ ত্রাণ বিতরন করে আসছে।

গত ১৭ ই এপ্রিল সহবতপুরের নন্দ পাড়ায় একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় ৩০ বাড়ি লকডাউন করা হয়। করোনা ভাইরাসের কারনে লকডাউন করা ২৫ টি পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। প্রশাসনের তরফ থেকে চাল, ডাল, আলু ও আমার ব্যক্তিগত তরফ থেকে লবন এবং মিষ্টি কুমড়া বিতরণ করেছি।

যে পর্যন্ত তাদের লকডাউন অবস্থার পরিবর্তন না হবে সে পর্যন্ত তাদের প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme