সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচী

  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৬০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে ৩য় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি কর্মচারীরা। কর্মচারীদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা উপজেলার সাধারণ জনগণ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১১-১৬ গ্রেডের কর্মচারীরা এ অবস্থান কর্মসূচীর কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসের গোপনীয় সহকারী (সিএ) মো: মনিরুজ্জামান, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী প্রদীপ কুমার সূত্রধর।

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে রবিবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে ।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করবে।

তাদের দাবি, সচিবালয়ের ন্যায় পদ-পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণ। এদিকে উপজেলার গুরুত্বপূর্ণ দুই অফিসের কর্মচারীরা কর্মবিরতি শুরু করায় সাধারণ জনগণ সেবা নিতে চরম ভোগান্তিতে পড়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের সহকারী কর্মচারী বৃন্ধ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme