সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে সাংবাদিকের বাড়িতে কাফনের কাপড়, থানায় জিডি

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ১০১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার নাগরপুর উপজেলা প্রতিনিধি ও নাগরপুর প্রেস ক্লাবের তথ্য ও গবেষনা সম্পাদক মো. মাসউদুর রহমান মাসুদের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়েছে দূবৃত্তরা।

উপজেলার ভাদ্রা ইউনিয়নের সারুটিয়া গাজী গ্রামে সাংবাদিকের নিজ বাড়ীতে মঙ্গলবার রাতে কে বা কারা কাফনের কাপড় রেখে যায়।

এ ঘটনায় ওই সাংবাদিক পরিবারের মাঝে চরম আতংক বিরাজ করছে । বুধবার নাগরপুর থানায় একটি সাধারন ডাইরী (জিডি) করা হয়েছে।

সাংবাদিক মাসউদুর রহমান মাসুদ জানান, প্রতিদিনের মত রাতে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরে। রাতের খাবার শেষ করে স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরে।

ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য ঘরের দরজা খোলা মাত্র একটি শপিং ব্যাগ তার চোখ পড়ে। ব্যাগটি খুলে কাফনের কাপড় দেখামাত্র সাংবাদিক মাসুদ ও তার পরিবার ভীত সন্তস্ত্র হয়ে পড়ে।

চড়ম উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে সাংবাদিক মাসুদ তাৎক্ষনিক থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ ও নাগরপুর প্রেস ক্লারের কর্মকর্তাদের মোবাইল ফোনে অবহিত করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলম চাঁদ জানান, এ বিষয়ে থানায় সাধারন ডাইরী করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme