সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে সাজাপ্রাপ্ত ৪ আসামী গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর:  টাঙ্গাইলের নাগরপুরে সাজাপ্রাপ্ত ৪জন আসামী কে গ্রেফতার করছে নাগরপুর থানা পুলিশ। রবিবার ও সোমবার ঢাকা, গাজিপুরসহ সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. সুমন মিয়া,্ মো. আজিজুল হক, মো. আলমগীর হোসেন ও মো. আরফান আলী।

পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের (পারিবারিক মামলায় বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত) মো. আলমগীর হোসেনের ছেলে মো. সুমন মিয়া, (তিনটি মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত) একই গ্রামের দক্ষিনপাড়ার মো. মুলতান উদ্দিনের ছেলে মো. আজিজুল হক, (তিনটি মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত) মধ্যপাড়ার মো. মোকছেদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন ও (প্রতারনা মামলার ওয়ারেন্ট ভূক্ত) পাকুটিয়া ইউনিয়নের রাথুরা গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে মো. আরফান আলী। তারা দীর্ঘদিন ধরে নাম পরিচয় গোপন করে ঐসব এলাকায় বসবাস করে আসলিছ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শ্রীজীব অধিকারী, এ এসআই জাহাঙ্গীর ও তসলিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা, গাজিপুর ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, সাজাপ্রাপ্ত ৪জন আসামী গ্রেফতার এরাতে দীর্ঘদিন ধরে নাম পরিচয় গোপন রেখে ঢাকা, গাজিপুর, সাভার এলাকায় বসবাস করত। এস আই শ্রীজীব অধিকারীর । সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme