সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টার অভিযোগ ভিন্নখাতে

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। নির্জন বাড়িতে একা পেয়ে পার্শ্ববর্তী একাধিক বিবাহিত যুবক (৪২) তাকে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে।

এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ করলেও ন্যায় বিচার থেকে বি ত হওয়ার আশঙ্কা করছে ভূক্তভোগী ছাত্রীর অসহায় পরিবারটি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরাল দপ্তিয়র ইউনিয়নের খাষ ভূগোলহাট গ্রামে এ ঘটনাটি ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খাষ ভূগোলহাট গ্রামের মৃত শুকুর আলী শেখের মেয়ে ৪৬ নং খাষ ভূগোলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে তার মা বাড়িতে একা রেখে বাড়ির পাশে জমিতে ধান শুকাতে যায়।

এই সুযোগে পার্শ্ববর্তী কাজী খলিলুর রহমানের লম্পট ছেলে আবদুল্লাহ আল মামুন ঘরে ঢুকে ওই ছাত্রীকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটি সম্ভ্রম রক্ষায় লম্পট মামুনকে ধাক্কা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে সে দ্বিতীয় দফায় শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ফের ধর্ষনের চেষ্টা করে।

পরে শিশু ছাত্রীটি ডাকচিৎকার দিলে লম্পট মামুন তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় বলে জানান ভিকটিমের মা সখিনা বেগম।

স্থানীয় দুলাল, সাদ্দাম, আতোয়ার ও মিজানুর রহমান জানান, আবদুল্লাহ আল মামুন তার চরিত্রগত ত্রুটির কারনে একাধিক বিয়ে করার পরও কোন স্ত্রী’র সাথে সে সংসার করতে পারেনি।

লম্পট মামুনের সেল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে ছেলের চাচা মওলানা মোসলেম উদ্দিন জানান, আমার ভাতিজা আল মামুন শিশুটিকে ধর্ষনের কোন চেষ্টা করেনি আদর করেছে মাত্র।

নাগরপুর থানার উপপরিদর্শক মামুন মৃধার জানান, ডাক্তারি সনদ না পাওয়ার কারনে অভিযোগটি নথিভূক্ত করতে বিলম্ব হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

টাঙ্গাইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান জানান, ধর্ষনচেষ্টা মামলা রুজু করতে ডাক্তারি সনদের প্রয়োজন নেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme