সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারিদের অবদান” এই শ্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে টেকনিক্যাল বেতন স্কেল ও পদ মর্যাদার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাগরপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতি চলাকালে উপজেলায় টিকা প্রদানসহ সকল কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন বয়সের রোগী সহ শিশুদের।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের দাবী না মানা পযর্ন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার হবে বলেও জানান তারা।

১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ও ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষনা এবং ২০২০ সালের ২০ ফের্রুয়ারী স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে বৃহস্প্রতিবার (২৬ নভেম্বর) সকালে হেল্থ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের কর্মসূচীর চলাকালে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী হোসনে আরা , শান্তনা কর্মকার, এ এইচ আই নাছিমা খাতুন, এইচ এ সাবিনা ইয়াসমিন।

এসময় উপজেলার ১২টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

সকাল থেকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের জন্য এই কর্মসূচী পালন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme