সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে হোমকোয়ারেন্টাইন তদারকিতে সেনাবাহিনী

  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৮৮০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে বাজার ও হোম কোয়ারেন্টাইন তদারকিতে স্থানীয় প্রশাসনের সাথে মাঠে নেমেছে সেনাসদস্যরা। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী উপজেলার দপ্তিয়র, ভাদ্রা, ধুবড়িয়া, সদর, মামুদনগর ইউনিয়নের বাজারগুলোতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা জনগণকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, শিশু, নারী ও বৃদ্ধদের পারতপক্ষে ঘর থেকে বের না হতে দেয়া, দোকানে কেনাকাটার সময় নূন্যতম তিন ফুট দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা ইত্যাদি নানা বিষয়ে সতর্ক করেন।

সেনাসদস্যরা জরুরী প্রয়োজনে রাস্তায় বের হওয়া গাড়িগুলোতে জীবাণুনাশক স্প্রে করেন। পরে তারা বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের বাড়িতে গিয়ে হোমকোয়ারেন্টাইনে থাকার বিষয়টি তদারকি করেন।

এ সময় তারিন মসরুর সাংবাদিকদের জানান, নাগরপুর বাসিকে সরকারি নির্দেশনা মেনে আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের নিজ গৃহে অবস্থানের অনুরোধ জানাচ্ছি । এছাড়া আমরা সরকারের পক্ষ থেকে ছিন্নমূল ও কর্মহীন হয়ে পড়া জনসাধারণকে খাদ্য সহায়তা দেয়া অব্যাহত রাখবো।

উল্লেখ্য, বর্তমানে নাগরপুর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে আছে ৪৩ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme