সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুর উপজেলা যুবলীগের আহবায়ক শাহীন মৃত্যু বরণ করেছেন

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২০
  • ৮২৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আহম্মেদ শাহিন (৫০) মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (০৩ মে) সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

তিনি উপজেলার বলরামপুর গ্রামের মীর আবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী , এক ছেলে , এক মেয়ে ও আত্মীয় স্বজনসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তার এ অকাল মৃত্যুতে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো.কুদরত আলী, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম চঞ্চল ও সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিক, উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

উপজেলার বলরামপুরে মরহুমের গ্রামের বাড়িতে বাদ মাগরিব জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme