সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুর এলজিইডি অফিসে সাংবাদিককে পত্রিকা দিতে বাধা ও অসৌজন্যমূলক আচরণ

  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫২৩ বার দেখা হয়েছে।
oppo_2

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে জাতীয় দৈনিক আমার সংবাদ- এর প্রতিনিধি আজিজুল হককে পত্রিকা পৌঁছে দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে পত্রিকা সরবরাহ করে আসা আজিজুল হক নিজে পত্রিকা দিতে গেলে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খান সরাসরি জানিয়ে দেন, ‘এই পত্রিকা অফিসে দেওয়া বন্ধ।’ এছাড়া তিনি সাংবাদিককে বোঝান, ‘বজ্ঞাপন কেমনে পাও সেটা দেখার আছে।’
আজিজুল হক বলেন, “আমি দীর্ঘদিন ধরে নিয়মিত এই অফিসে পত্রিকা পৌঁছে দিই। আজও নিজে পত্রিকা দিতে যাই, কিন্তু উপ-সহকারী প্রকৌশলী সরাসরি বলে দিলেন যে এই পত্রিকা অফিসে দেওয়া বন্ধ। আমি বিষয়টি জানতে ভিডিও বক্তব্য নিতে চাইলে তিনি আমার হাত ও মোবাইল ধরার চেষ্টা করেন।”
অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খান বলেন, আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাইছি না। পত্রিকা গ্রহণ বা বিষয়টি সম্পর্কে পরে কথা বলা হবে।
উপজেলা পর্যায়ে স্থায়ী কোনো উপজেলা প্রকৌশলী না থাকায় দপ্তরের শীর্ষ কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তবে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমি পুরো বিষয়টি খতিয়ে দেখছি। সরকারি দপ্তরে পত্রিকা রাখা এবং সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।”
স্থানীয় সাংবাদিকরা দ্রুত দোষী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি দপ্তরে তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম, যা বাধাগ্রস্ত করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme