সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুর ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৫৪৯ বার দেখা হয়েছে।

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ- ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন সহ নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বট তলা মোড় প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-সভাপতি গোলাম মোস্তাফা গোলাম. যুগ্ন সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর খালেদ মাহাবুব রাসেল প্রমুখ। এসময় উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ- ৩০ মে জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ১লা জুন কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচী চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সভাপতি ফজলুর রহমান খোকন সহ নেতাকর্মীর উপর হামলা করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme