নাগরপুর থেকে মাদক সহ গ্রেফতার দুই

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৭৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : নাগরপুর থেকে হেরোইনসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় রোববার রাতে উপজেলার কেদারপুর বাজারে মাদক বিরোধী অভিযান চালায় ডিবি’র সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ আলী (৩০) দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের মৃত মহর আলীর ছেলে এবং মোহাম্মদ আলীর স্ত্রী সালমা বেগম (২৭)।

এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) দক্ষিণের ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র উপ-পরিদর্শক
(এসআই) মোঃ হাফিজুর রহমান (১), (এসআই) মোঃ হাফিজুর রহমান (২), কন্সটেবল মোঃ শাহিবুল ইসলাম, মোঃ মেহেরুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন, মোঃ শামসুজ্জামান পিপিএম ও নারী
কন্সটেবল শান্তা আক্তার নাগরপুর উপজেলার কেদারপুর বাজারের ডাকাতপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।

এ সময় হেরোইন বিক্রি করার সময় ২৫ গ্রাম হেরোইন সহ (যাহার আনুমানিক মূল্য = ২,৫০,০০০/-টাকা ) দুই জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তারা দীর্ঘদিন ধরে এলাকায় হিরোইন বিক্রি করে আসছিল।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আদালত তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ডিবি (দক্ষিণ) এর সকল প্রকার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme