সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুর বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৮৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজয় ফুল তৈরি, গল্প, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ,স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনার উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার জন্য সরকার প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করছে।

প্রতিযোগিতার বিভিন্ন দিক পর্যবেক্ষন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপ সহকারি কৃষি কর্মকর্তা ইমরান হোসেন শাকিল, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, ইন্সট্রাক্টর মো. হারুন অর রশিদ, সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ মিয়া, সাবেক অধ্যাপক রামেন্দ্র সুন্দর বোস।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme