সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

নাগরপুুরে এলাসিন শামসুল হক সেতু টোলমুক্ত ও সংস্কারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৯১ বার দেখা হয়েছে।
oppo_0

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : নাগরপুরের এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধ, সেতুর সংস্কার ও জননিরাপত্তা নিশ্চিতসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার দুপুরে নাগরপুর সরকারি কলেজ গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক সংগঠন এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সম্প্রতি টাঙ্গাইল-৬ (নাগরপু-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু জাতীয় সংসদে সেতুটি টোলমুক্ত করার যে প্রস্তাব উত্থাপন করেছেন, এলাকাবাসী তার প্রতি পূর্ণ সমর্থন জানায়। দ্রুত ওই প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফাহাদ আহমেদ, নাগরপুর উপজেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস নুরুজ্জামান রানা নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুর রহমান মনির প্রমুখ।
বক্তারা ১০ দফা দাবি উপস্থাপন করে বলেন, সেতুর নির্মাণ ব্যয় ইতোমধ্যে উঠে যাওয়ায় অবিলম্বে টোল আদায় সম্পূর্ণ বন্ধ করতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সেতুর পাশে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, নিয়মিত পুলিশ টহল জোরদার এবং ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া সেতুর পিলার রক্ষায় নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ২৪ ঘণ্টা সিসি টিভি ক্যামেরা স্থাপন, রাতে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত, নিয়মিত কারিগরি পরীক্ষা ও সংস্কার কার্যক্রম গ্রহণ, ক্ষতিগ্রস্ত রেলিং দ্রুত মেরামত, অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সেতুর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার দাবি জানানো হয়। টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের দুর্ভোগ লাঘবেরও দাবি জানান তারা। এলাসিন শামসুল হক সেতু নাগরপুরবাসীর জীবনরেখা। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme