সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

না ফেরার দেশে সালমান খানের সহ-অভিনেতা মুকুল দেব

  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে গতকাল শুক্রবার (২৩ মে) গভীর রাতে দিল্লির একটি হাসপাতালে মৃত্যবরণ করেন তিনি। বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। 

মুকুলের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথমে জানান অভিনেতা মনোজ বাজপায়ি। মনোজের মতোই বড় ভাই রাহুলের এক বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া মায়ানগরীতে। সদ্যপ্রয়াত অভিনেতার বন্ধুরা সঙ্গে সঙ্গে পৌঁছে যান তার বাড়িতে।

অভিনেত্রী দীপশিখা অভিনেতার একটি পুরোনো ছবিসহ ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন— RIP। মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হলো? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল দেব। ছোটপর্দা থেকে বড়পর্দা— সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তার। প্রথম সিনেমা ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন মুকুল দেব। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। সব কটি সিনেমাতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ।

নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। বড় ভাই রাহুল দেবও জনপ্রিয় অভিনেতা। মুকুলের বাবা হরি দেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে ছোট ছেলের প্রাথমিক পরিচিতি গড়ে তুলেছিলেন তিনিই। হরি দেব মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পুশতু ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন সদ্যপ্রয়াত অভিনেতা। এ ছাড়া মুকুল ‘ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি’র একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটও ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme