সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চিতুলিয়া পাড়া গ্রামের বস্তায় মিললো শিশু লা*শ

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৮৪৩ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চিতুলিয়া পাড়া গ্রামের এক বস্তা বন্দি খন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে । সোমবার ৩ জুন সকালে ভূঞাপুর উপজেলার চিতুলিয়া পাড়া গ্রামের এক বস্তা বন্দি খন্ডিত লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ২৬ মে সকালে নিজ বাড়ি থেকে  ১০ বছর বয়সী নওশিন ইসলাম শর্মিলা নামে এক মাদরাসা শিক্ষার্থী  নিখোঁজ হয়। সে উপজেলার চিতুলিয়া পাড়া গ্রামের সুমন মিয়া মেয়ে।
এব্যপারে ভূঞাপুর থানায় অভিযোগ দিলে পুলিশের এস আই আবু তাহেরের নেতৃত্বে একটি দল নিয়মিত খোঁজ নিতে থাকে।
সোমবার সকালে শর্মিলার বাড়ির পাশে একটি বস্তা কুকুরে টানাটানি করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পুরো জায়গাটা কর্টন করে রেখে বিভিন্ন জায়গায় পড়ে থাকায় হাড় সংগ্রহ করে। পরে তা সনাক্তকরণের জন্য ফরেনসিক টেষ্টে পাঠানো হবে বলে জানায় ।
শর্মিলার চাচা কাইয়ুম মিয়া জানান, এটি শর্মিলার লাশ কি না আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে গেচে, কুকুরে টানাটানি করে সমস্ত দেহ লন্ডভন্ড করে ফেলেছে। তবে তার পড়নের লাল পাজামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটিই শর্মিলার দেহ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme