সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নির্বাচনী প্রচারনা শেষে বাড়ি ফেরা হলো না মেম্বার প্রার্থীর

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৬৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী মোহাম্মদ আলী (৬২) হৃদরোগে মারা গেছেন। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং কামারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদ আলী শনিবার সকালে কামারপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে পথিমধ্যেই মারা যান। তিনি আগামী ১৫ জুন ওয়ার্ড সদস্য নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ছিলেন। এরই মধ্যে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। মোহাম্মদ আলীর মৃত্যুতে তার কর্মী-সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগমও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদ আলী ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন। তিনি আজ সকালে মারা গেছেন বলে শুনেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme