সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নির্বাচনের নামে তালবাহানা করছেন সখিপুর জমিয়াতুল মোদার্রেছিন

  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ১১৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর মাদরাসা শিক্ষক সমিতি জমিয়াতুল মোদার্রেছিন দুইভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা আবুল খায়ের গুলজারি ও অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা সাইফুল ইসলাম।

নির্বাচনের দাবীতে সখিপুর উপজেলা পরিষদের জায়গায় নির্মিত জমিয়াতুল মোদার্রেছীন অফিসে গুলজারির নেতৃত্বে বিক্ষুদ্ধ মাদরাসা শিক্ষকগণ গত ৮জুলাই তালা ঝুলিয়ে দেয়। পরে প্রশাসনের মধ্যস্ততায় তালা খুলে দেওয়া হয়।

গঠনতন্ত্রের দোহাই দিয়ে মাওলানা সাইফুল ইসলাম মাদরাসা শিক্ষকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে।গঠনতন্ত্রের ১৩(ক) ধারা মোতাবেক মাদরাসা শাখার নির্বাচন করা হয়নি।

এমনকি গঠনতন্ত্রের ধারা ৭/ক মাদরাসা জমিয়ত গঠনের ক্ষেত্রে সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের সর্বসম্মতিক্রমে অথবা নির্বাচনের ভিত্তিতে মাদরাসা শাখা গঠন করার কথা থাকলেও তা করা হয়নি।

শুধু কিছু প্রতিষ্ঠান প্রধান অনুগতদের মাধ্যমে তালিকা তৈরী করে ভোটার করার উদ্যোগ নিয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থি। মাদরাসার ভোটার বঞ্চিত বিক্ষুদ্ধ শিক্ষকগণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ এ্যাড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর নিকট লিখিতভাবে অভিযোগ করেছেন এবং জমিয়াতুল মোদার্রেছিন অফিসে পূনরায় তালা দেওয়ার জন্য আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন।

মাওলানা সাইফুল ইসলাম জানান, নির্বাচন প্রক্রিয়াধীন। মাওলানা আবুল খায়ের গুলজারি বলেন,গঠনতন্ত্রের ১৩(ক) এবং ৭/ক মোতাবেক মাদরাসা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করলে আমাদের কোন অভিযোগ নেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme