সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নুসরাত হত্যাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৭৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে শহরের নিরালা মোড়ে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক তানভিরুল ইসলাম হিমেল, জেলা ছাত্রলীগের সদস্য মিলন মাহমুদ, ইমদাদুল হক সাজ্জাদ, শহর ছাত্রলীগের সদস্য আকাশ আহমেদ, সরকারি সাদত কলেজের ছাত্র মাসুদ আহমেদ, সরকার ইমন।

বক্তারা বলেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দেশে বিরাজামান ধর্ষণ ও হত্যা আমাদের সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে।

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এই পশ্চাৎপদ মানুষগুলোর কারণে আমাদের সমাজ কলুষিত হয়ে পড়ছে। এছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা সমাজে ঘটে যাওয়া খুন ও ধর্ষণের সঙ্গে জড়িততের শাস্তি নিশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপনের দাবি করেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়।

নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme