সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থী

  • আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৬৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিল অভিযোগ করেন বিএনপির মনোনিত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, নির্বাচনী তফসিল ও নির্দেশ অনুযায়ী আগামী ১১ জানুয়ারির পূর্বে আনুষ্ঠানিক কোন প্রকার প্রচার, অফিস স্থাপন, প্রতীকসহ গেট নির্মাণ, প্যান্ডেল নির্মাণ, মার্কাসহ ব্যানার স্থাপন, সকল প্রকার প্রচার কর্মকান্ড নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ১৫নং ওয়ার্ডের পুকুর পাড়া, ১৭নং ওয়ার্ডের অরিণ মার্কেট, ১৪নং ওয়ার্ডের ঢাকা রোডস্থ ফায়ার সার্ভিসের উত্তর পাশে অবস্থিত চৌধুরী মার্কেট, ১৬নং ওয়ার্ডের মুসলিম পাড়া, ছোট কালিবাড়ীসহ প্রায় সকল ওয়ার্ডে প্যান্ডেল স্থাপন করে জনসভা, মটর সাইকেল মিছিলসহ বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

বিএনপি প্রার্থী আরো অভিযোগ করে বলেন, নির্বাচনের নিয়মনীতির তোয়াক্কা না করে সরকার দলীয় ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী আচরণবিধী লঙ্গন করছে। এতে পৌর নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে। ভোটারদের মাঝে ভিতকর অবস্থান সৃষ্টি হচ্ছে যা অবাধ ও সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন পরিপন্থি।

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। কেউ যদি নির্বাচন পরিপন্থি কোন কার্যক্রম পরিচালনা করেন তাহলে অবশ্যই আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সেই সাথে সকল প্রার্থীকে সর্তকতা করে দেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme