সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পঞ্চম বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ কনস্টেবল টাঙ্গাইলের শামসুজ্জামান পিপিএম

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : পঞ্চমবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ কনস্টেবল নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) এ কর্মরত কনস্টেবল শামসুজ্জামান পিপিএম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা রেঞ্জে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে শামসুজ্জামান পিপিএম এর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার তুলে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি ঢাকার ডিআইজি মোঃ মাইনুল হাসান, পিপিএম সেবা।

অপরাধ সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme