সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পবিত্র কোরআন অবমাননার দায়ে ধনবাড়ীতে যুবক গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৬১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে মুসলমানদের পবিত্র ইসলাম ধর্মের মহা ধর্মগ্রন্থ আল কোরআনের পাতা ছিঁড়ে সেগুলো আগুনে পড়া সহ ইসলাম ধর্ম নিয়ে কুটক্তি করায় এক যুবক কে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

জানাযায়, উপজেলার পাইস্কা ইউনিয়নের চরধলী খাসপাড়া এলাকার তুলা মিয়ার ছেলে মনির হোসেন (২৪) গত ২৯ ফেব্রুয়ারী বিকেলে তার চাচা দুলালের বাড়ীর খড়ের গাদার পাশে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন শরীফের কিছু পাতা ছিঁড়ে আগুনে পুড়ে মাটিতে পুতে দেয়। তার পর আল কোরান নিয়ে কুটক্তি করে। এই ঘটনা তার চাচা দুলাল হোসেন ও তার চাচী আছিয়া বেগম দেখতে পায়। পরে বিষয়টি পরস্পর এলাকাবাসী জানতে পেরে গত শুক্রবার(১৫ মার্চ) রাতে মুসল্লিরা সহ এলাকাবাসী তার বাড়ী অবরোধ করে বিক্ষোভ করে অভিযুক্তকে খুঁজতে থাকে। এমন উত্তাল পরিস্থিতির খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তার বিচার নিশ্চিতে কথা দিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে শনিবার ধনবাড়ী থানায় মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মামলা দায়ের করেন।

স্থানীয় প্রত্যক্ষদোষীরা জানান, নেশার টাকা না পেয়ে পবিত্র ধর্মের মহা গ্রন্থ আল কোরানের পাতা ছিঁড়ে পুড়ে ফেলাসহ ধর্ম নিয়ে কুটক্তি করেন। এই ঘটনায় মনিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পাইস্কা ইউপি’র চরধলী গ্রামে মনির হোসেন নামের ব্যাক্তি কোরআন অবমাননা করায় পাইস্কা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল বাদী হয়ে অভিযুক্ত মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করায় অভিযান করে অভিযুক্ত মনির হোসেন কে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।

 

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme