সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পরকীয়ার স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক আটক

  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৯০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিক হালিমের সহযোগীতায় স্বামী চাঁন মিয়াকে হত্যা করেছে স্ত্রী রাজিয়া বেগম। পরে স্ত্রীর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে সেপটিক ট্যাংকি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার বাঁশি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া ঐ এলাকার মনতাজ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া ও পরকীয়া প্রেমিক হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালিহাতী থানা পুলিশ |

নিহতের স্বজনরা জানান, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলো চান মিয়া। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলনা। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। গেলো রাতে নিহতের স্ত্রী রাজিয়াকে সন্দেহ হলে পরিবারের লোকজনের চাপের মুখে স্বামী চাঁন মিয়াকে হত্যার পর মরদেহ সেফটিক ট্যাংকে ফেলে রাখার বিষয়টি স্বীকার করে। পরে আজ সকালে পুলিশকে খবর দেয়া হলে সেফটিক ট্যাংক থেকে তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।

কালিহাতী থানার (ওসি) তদন্ত রাহেদুল ইসলাম জানিয়েছেন, সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়ার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী রাজিয়া বেগম ও পরকীয়া প্রেমিক হালিমকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme