সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিন্ন নীতিমালা প্রত্যাখান করেছে টাঙ্গাইল মাভাবিপ্রবি শিক্ষক সমিতি

  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ২৩০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি বিষয়ক অভিন্ন নীতিমালা দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি।

গত ২৮ আগস্ট মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত জরুরী সাধারন সভার আলোকে শিক্ষক সমিতি অভিন্ন নীতিমালা প্রত্যাখান করে।

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত সাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি বিষয়ক যে অভিন্ন নীতিমালা চুড়ান্ত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের সার্বজনীন ধারণা এবং স্বায়ত্তশাসনের সাথে অসংগতিপূর্ণ।

চাপিয়ে দেওয়ার নিমিত্তে তৈরিকৃত অযৌক্তিক অভিন্ন নীতিমালা নিয়ে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে।

এ ধরনের নীতিমালা চলমান সেশনজট মুক্ত শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করতে পারে।

মাভাবিপ্রবি শিক্ষক সমিতি এ অভিন্ন নীতিমালা দৃঢ়ভাবে প্রত্যাখান করছে।

এমতবস্থায় শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে উক্ত নীতিমালা বাস্তবায়ন থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিরত থাকতে অনুরোধ করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme