সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পুনঃফলাফল প্রকাশের দাবীতে মধুপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৬৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : যাচাই বাছই পূর্বক পরীক্ষার ফলাফল সংশোধন করে পুনঃফলাফল প্রকাশের দাবীতে মধুপুর উপজেলা রানিয়াদ বহুমুখী মডেল টেকনিক্যাল ইন্সটিটিউটের এ বছর এস.এস.সি ও এস.এস.সি সমমানের পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৪জুন) দুপুরে বিক্ষোভ করতে করতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের মধুপুর মালাউড়ি নামক স্হানে অবস্থান অবরোধ সৃষ্টি করে।

পরে খবর পেয়ে তাৎক্ষনিক মধুপুর থানা পুলিশ ঘটনা স্হলে গিয়ে তাদেরকে রাস্তা অবরোধ তুলে নিতে বিভিন্ন পরামর্শ দেন। তাদের কথায় অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিল করতে করতে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যায়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা এর নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা আ: রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে যান এবং ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন। তারা জানান, তোমাদের ব্যাপারটা নিয়ে ঢাকা ডিজি মহোদয়ের সাথে কথা হয়েছে বিশ দিনের ভিতরেই তোমাদের পূর্ণরায় রেজাল্ট আসবে।

তোমরা নিশ্চিন্তে বাড়ীতে ফিরে যাও তার কথায় আশস্হ হয়ে ছাত্র-ছাত্রীরা বাড়ীতে ফিরে যায়।

মানুষিক ভাবে ভেঙ্গে পড়া শিক্ষার্থীদের দাবি, যাচাই বাছই পূর্বক পরীক্ষার ফলাফল সংশোধন করে পুনঃফলাফল প্রকাশের পদক্ষেপ গ্রহন করা। যাতে করে তারা পরবর্তী শিক্ষাকার্যক্রম যথাযথ ভাবে চালিয়ে যেতে পারে

বিদ্যালয়ের অধ্যক্ষের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানের শিক্ষাব্যাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষিকা- কর্মচারীদের গাফিলতির  কারনে এরকম হয়েছে। শিক্ষার্থীরা সহ অভিভাবকরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছে। তারা পরবর্তী শিক্ষা কার্যক্রম কিভাবে চালিয়ে যাবে সেটা নিয়ে অভিভাবকরা অনিশ্চয়াতার মধ্য দিয়ে সময় পার করতেছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের ভয়াবহতার মাঝেও অবরোধ সৃষ্টিকারী বেশীরভাগ শিক্ষার্থীরা ছিল মাস্ক বিহিন এবং তাদের মাঝে ছিলনা কোন সামাজিত দূরত্ব।

দুঃখের বিষয় হলো মধুপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আ: রশিদ সরেজমিনে অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ দিনের ভিতরেই পূর্ণরায় রেজাল্ট আসবে বলে আশস্থ করলেও দেশের এই মহামারির সময়ে মাস্ক বিহিন ও সামাজিত দূরত্ব না মানা শিক্ষার্থীদের সচেতনতা মূলক কোন কথা বা পরামর্শ দেন নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme