পুনরায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জোয়াহেরুল ইসলাম এমপি কে বার সমিতির সংবর্ধনা

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সদস্য জোয়াহেরুল ইসলাম এমপি পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির উদ্যোগে আজ সোমবার বিকেলে সমিতির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে এডভোকেট জোয়াহেরুল ইসলামকে বার সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানায়।

টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি মো: আব্বাস উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে বার সমিতির সকল নেতাকর্মী ও আইনজীবীবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন উজ্জল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme