সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পুলিশি বাধায় টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পন্ড

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আদালতে না দেয়াসহ জামিন শুনানী পিছিয়ে দেওয়ার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক ও সাধারণ সম্পাদক আব্দুর রৌফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে স্টেডিয়াম ব্রিজ পর্যন্ত এক ঝটিকা মিছিল করা হয়।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলমগীর হোসেন, মেহেদী হাসান মৃদুল, মনির হোসেন, শফিকুল ইসলাম রিপন, যুগ্ম-সম্পাদক রেজায়ুন হাবিব পিপুল,

আনোয়ার সাদাত মানিক, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সহ-সমাজ কল্যাণ সম্পাদক এম এ বাতেন, সহ-আপ্যায়ন সম্পাদক সাদিকুর রহমান আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme