সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পুলিশি হামলার প্রতিবাদে বিড়ি শ্রমিকদের সমাবেশ

  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন।

বুধবার (২৪ জুন) সকালে সমাবেশে শতাধিক বিড়ি শ্রমিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি নূরতাজ মিয়া, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদস্য মাহমুদুল।

বক্তারা জানান, ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ির উপর বৈষম্যমূলক কর প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ হামলা চালিয়ে ও নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সিরাজগঞ্জ থেকে ঢাকা ফেরার সংবাদ পেয়ে বিড়ি শ্রমিকরা স্মারকলিপি দেওয়ার জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। সেখানে পুলিশ গিয়ে শ্রমিকদের ওপর লঠিচার্জ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme