সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়ে নতুন বাস উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৭২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য নতুন দুইটি বাসের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) বুধবার ( ২৯ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে বাস দুটির উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া, নিটোল নিলয় টাটা মটরস্ টাঙ্গাইলের এরিয়া ম্যানেজার মোয়াজ্জেম হোসেন সবুজ, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরসহ প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, একটি বাস প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ক্রয় করা হয় আরেকটি বাস নিটোল নিলয় টাটা মটরস্ ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme