সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পোড়াবাড়ীতে শীতার্তদের মাঝে ফরহাদ ইকবালের শীত বস্ত্র বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলা পোড়াবাড়ী ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

বৃহস্পতিবার দুপুরে পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৫ শতাধিক শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ফরহাদ ইকবাল।
কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

কম্বল বিতরণ অনুষ্ঠানে পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, পৌর শাখা বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌরসভার সাবেক কাউন্সিলর আঃ রাজ্জাক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সদস্য শাহীনুর খান শাহীন, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পোড়াবাড়ী ১নং ওয়ার্ডের সভাপতি মনির হোসেন প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পোড়াবাড়ী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme