সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পৌরনির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী সানুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৬৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ ঘোষণা করা হয়।

মাহমুদুল হক সানু নির্বাচনী ইশতেহার ১৪ টি অঙ্গীকারের কথা উল্লেখ করেন। তারমধ্যে অন্যতম হচ্ছে পৌরপ্রশাসনকে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, জনমুখী, ত্বরিৎকর্মা, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক পৌরসভা হিসেবে গড়ে তোলা, এলাকাভিত্তিক সমাজে বয়োজ্যেষ্ঠদের নেতৃত্বে সকল প্রকার অসামাজিকতা, মাদক, সন্ত্রাস নির্মূল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করা, পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে আধুনিক বর্জ্যব্যবস্থাপনা প্রবর্তন করা-যেখানে বর্জ্য হতে জ¦ালানি হিসেবে বায়োগ্যাস ও জৈব সার তৈরি করার ব্যবস্থা নেয়া, পৌর এলাকার সর্বত্র জলাবদ্ধতা ও পয়ঃনিস্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেন নির্মাণ করা, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার প্রবাহকে নিশ্চিত করা, পৌরবাসীর জন্য উন্নত ও আধুনিক গণশৌচাগার স্থাপনের ব্যবস্থা নেয়া।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন মাহমুদুল হক সানু। এ সময় মাহমুদুল হক সানুর মা মাহমুদা খাতুন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme