সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পৌর এলাকার কাগমারা বাইতুন নূর আমিনা বাহাদুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ১১৫৮ বার দেখা হয়েছে।

মো: মাসুদুল হক : টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা বাইতুন নূর আমিনা বাহাদুর জামে মসজিদের তিনতলা ভবনের পূন: নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরণ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ ও ওয়ার্ড কাউন্সিলর হেলাল ফকির।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ লাইন মসজিদের সাবেক খতিব ও বাইতুন নূর আমিনা বাহাদুর জামে মসজিদের সাবেক ঈমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মো: আলী আজগর, মসজিদের জন্য ৯ শতাংশ ভূমি দাতা ও সমাজ সেবক আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন,

মসজিদ কমিটির সভাপতি এ্যাডভোকেট খন্দকার এমদাদুল হক, সাধারণ সম্পাদক শেখ নূর নবী, সহ-সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম ও ভূমি দাতার ছেলে বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন কাগমারা জামে মসজিদের ঈমাম মাওলানা শহিদুল ইসলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme