সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে সম্পাদক একাদশকে ৭ রানে হারিয়ে কোষাধ্যক্ষ একাদশ ফাইনালে

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭০৮ বার দেখা হয়েছে।


ক্রীড়া প্রতিবেদক॥
পড়ন্ত বিকেলে ক্রিকেটের মাঠে অফস্পিনের ম্যাজিক দেখিয়ে টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক মোস্তাক হোসেন ঈদ পুনর্মিলনী টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কোষাধ্যক্ষ একাদশকে তুলে এনেছেন।
৩১ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের এতিম খানা মাঠে টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের শেষ খেলায় কোষাধ্যক্ষ একাদশ প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে ৭ রানে সম্পাদক একাদশকে পরাজিত করে ফাইনালে সভাপতি একাদশের মুখোমুখি হচ্ছে। আগামীকাল ১ এপ্রিল(বুধবার)একই মাঠে একই সময়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলায় টস জয়ী সম্পাদক একাদশ প্রথমে ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়। টসে হেরে কোষাধ্যক্ষ একাদশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের পক্ষে সুমন কুমার রায় সর্বোচ্চ ৩৬, আবু সাঈদ ১৭,মোস্তাক হোসেন ১৬, সোহেল তালুকদার ১২ রান করে। বোলিংয়ে মালেক আদনান ২১ রানে ৩টি উইকেট দখল করে।
জবাবে সম্পাদক একাদশ দূরন্ত সূচনা করলেও অফস্পিনার মোস্তাক হোসেন বোলিংয়ে আসার পর সম্পাদক একাদশের রানের গতি কমে যায়। মোস্তাক হোসেনের চমৎকার চতুর বোলিংয়ে সম্পাদক একাদশের অনুপম, কাজল ও অরন্য ইমতিয়াজ আউট হলে সম্পাদক একাদশ পরাজয়ের পথে এগিয়ে যায়। শেষ দিকে মালেক আদনান ও মাসুদুল হকের চেষ্টা বিফলে যায়। সম্পাদক একাদশ ১৯ ওভার ৫ বলে ১২৫ রানে অলআউট হলে ৭ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। সম্পাদক একাদশের পক্ষে অধিনায়ক ইফতেখারুল অনুপম সর্বোচ্চ ১৬ রান করে। এছাড়া মাসুদুল হক ১১ ও মালেক আদনান ১০ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের মোস্তাক হোসেন ১৫ রানে ৪টি উইকেট দখল করে। এছাড়া সুমন কুমার রায় ৪৫ রানে ২টি, আবু সাঈদ ও সোহেল তালুকদার প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে। খেলায় আম্পায়ার ছিলেন নির্মল কুমার ভৌমিক ও উত্তম গৌড় এবং স্কোরার রাজীব হাসান রানা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme