সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রথম আলো’র সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের মানববন্ধন ও সমাবেশ

  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৯২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতনের প্রতিবাদ ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইল প্রেসক্লাব। আজ মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান ও অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কামনাশীষ শেখর, কাজী তাজউদ্দিন রিপন, সোহেল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের দুর্নীতির অনেক প্রতিবেদন করেছেন। তার মতো একজন সিনিয়র ও দায়িত্বশীল সাংবাদিককে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দেয়া হয়েছে। এর পেছনে মদদদাতা রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অভিযুক্ত অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ মদদদাতাদের শাস্তি নিশ্চিত করা হোক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme