সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মির্জাপুর কুমুদিনীতে সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ১০৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : দীর্ঘ দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলে আগমন উপলক্ষে মির্জাপুরে সংবাদ সম্মেলন করেছেন কুমুদিনী কর্তৃপক্ষ । মঙ্গলবার সকালে কুমুদিনী কমপ্লেক্সের নতুন লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আগামী ১৪ মার্চ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনীর ৮৬তম বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগদান করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তার ছোট বোন শেখ রেহেনা ছাড়াও মন্ত্রী পরিষদের একাধিক সদস্য উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমুদিনী ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ মার্চ সকাল এগারোটায় হেলিকপ্টারযোগে কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌছাবেন।

স্মরক প্রদান ছাড়াও কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন।

বিকেল তিনটায় তিনি মির্জাপুর ত্যাগ করবেন বলেও জানানো হয়।

২০১৯ সালে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদকে পাচ্ছেন চারগুনী ব্যক্তি। এরা হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে (মরণোত্তর) ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষা উপদেষ্ঠা অধ্যাপক ডা. এম এ জলিল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম,

ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মো. আনোয়ারুল হক, ভারতেশ্বরী হোমসের উপাধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, শিক্ষক হেনা সুলতান প্রমুখ।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্সে সাজ সাজ রব পড়েছে।

এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কমপ্লেক্সে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ ও আটটি সংসদীয় আসনের এমপি দের মাঝে রয়েছে নানা প্রস্তুতি।

উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে দলীয় নেতা-কর্মীদের মাঝে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।

ইতি মধ্যে মহাসড়কের বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সংসদ সদস্যদের ব্যানার সম্বলিত শুভেচ্ছা গেট তৈরীর কাজ চলছে।

মহাসড়কের পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণদের অবহিত করা হয়েছে। রাস্তার দু’পাশে ফুল ও ব্যানার টাঙ্গিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন দলীয় নেতা-কর্মী ও শিক্ষার্থীরা।

পরিস্কার পরিছন্ন করা হচ্ছে মহাসড়ক সহ মির্জাপুর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme