সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রধানমন্ত্রী বাংলাদেশকে অন্যতম উন্নয়নশীল দেশ হিসাবে উন্নীত করেছে

  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ১০০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা পৃথিবীতে মর্যাদার উচ্চ আসনে উন্নীত করেছেন। অত্যন্ত দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সর্বক্ষেত্রে উন্নয়ন করে সারা পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। ইতোমধ্যে তিনি বাংলাদেশকে পৃথিবীতে অন্যতম উন্নয়নশীল দেশ হিসাবে উন্নীত করেছেন। আজ সারা পৃথিবী শেখ হাসিনার নেতৃত্বের উচ্চসিত প্রশংসা করে। সারা পৃথিবীতে তিনি সবচেয়ে সৎ, সক্ষম ও সফল একজন নেতা। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।

আজ শুক্রবার ৫ মার্চ সকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘নারীর ক্ষমতায়নে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশে নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, তিনি ১৭ কোটি মানুষকে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বিরোধীদলের নেত্রী, স্পিকারসহ অনেক শীর্ষপদে নারীরা আজ অধিষ্ঠিত, তবে কয়েকজন নারীর ক্ষমতায়ন হলেই হবে না। ১৭ কোটি মানুষের অর্ধেক যে নারী-প্রায় সাড়ে ৮ কোটি নারীর ক্ষমতায়ন করতে হবে।

মন্ত্রী বলেন, ‘নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচি তারই অংশ। নারীরা অনেক পরিশ্রমী ও মেধাবী। তাদের সম্ভাবনা অনেক বেশি। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদেরকে স্বনির্ভর ও দক্ষ হিসাবে গড়ে তুলে দেশ গঠন ও উন্নয়নে অবদান রাখতে পারবে।’

এসময় ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

স্বাগত বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপজেলা চেয়ারম্যান মো: হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ড. মো: শহিদুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme