সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রশ্ন চুরি করতে গিয়ে ছাত্রী আটক

  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে বিদ্যালয়ে প্রবেশ করে প্রশ্ন চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এক শিক্ষার্থী।

শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীকে তার মায়ের কাছে হস্তান্তর করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী তার তিন বন্ধুর সহায়তায় এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র চুরি করার জন্য শনিবার দিবাগত রাতে দেওয়াল টপকে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। পরে আগে থেকে বানানো তালার চাবি দিয়ে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে কয়েকটি আলমারির তালা ভাঙতে শুরু করেন তিনি। এসময় পাশের রুমে থাকা নাইট গার্ড ফজলু তালা ভাঙার শব্দ পেয়ে ভেতরে গিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর হাতে ছুরি দেখতে পান। পরে নাইটগার্ড বুঝিয়ে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদের বাসায় নিয়ে যান। পরে মানবিক দিক বিবেচনায় ওই রাতেই প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষার্থীকে তার মায়ের কাছে হস্তান্তর করেন।

ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লাল মাহমুদ বলেন, ‘অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী ওই মেয়ে। সে প্রশ্নপত্র চুরি করে বিক্রির জন্য ছেলেদের পোশাক পড়ে গভীর রাতে বিদ্যালয়ে প্রবেশ করে। নাইট গার্ড শব্দ পেয়ে ছুরিসহ তাকে আটক করে। ওই শিক্ষার্থী আমাদের জানিয়েছে এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন চুরি করে বন্ধুদের কাছে বিক্রি করার ইচ্ছ ছিল তার। পরে মানবিক কারণে ওই শিক্ষার্থীকে তার স্কুলের প্রধান শিক্ষক ও মার কাছে হস্তান্তর করা হয়।’

তিনি আরও বলন, ‘এ ঘটনায় জড়িত থাকার দায়ে আমাদের বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফেট (টিসি) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ‘বিদ্যালয়ে প্রবেশ করে প্রশ্ন চুরির ঘটনা জানি না। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme