সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন টাঙ্গাইলের আলমগীর হোসেন

  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৬০১ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক:শ্রেষ্ঠ কর্মচারী ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পদক তুলে দেন বঙ্গনন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এবং সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী এসময় শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পূণর্ব্যক্ত করে প্রধান অতিথির ভাষণ দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ ও প্রদান করেন। শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৮টি ক্যাটাগরিতে ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী, ১৫ ব্যক্তি এবং তিনটি সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।
দেলদুয়ার উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের কৃতি সন্তান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme