সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ফজলুর রহমান খান ফারুকের জন্মবার্ষিকীতে জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১০৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, দৈনিক আজকের দেশবাসী পত্রিকার সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সংস্কৃতি হিতৈষী ফজলুর রহমান খান ফারুকের ৭৬ তম জন্মবার্ষিকী ছিল সোমবার (১২ অক্টোবর)।

দিনটি পালন উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব এক অনুষ্ঠানের আয়োজন করে সোমবার বিকেল চারটায় ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে। এই অনুষ্ঠানে ফজলুর রহমান খান ফারুকের সংক্ষিপ্ত জীবনী নিয়ে প্রকাশিত বর্ণাঢ্য জীবনের খন্ডচিত্র গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গণি। মুখ্য আলোচক ছিলেন ষাটের দশকের অন্যতম কবি ও মুুুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব।

সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। অনুভুতি ব্যক্ত করেন বর্ণাঢ্য জীবনের খন্ডচিত্র গ্রন্থের লেখক অরণ্য ইমতিয়াজ।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বিশিষ্ট রাজনীতিক খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর। অনুষ্ঠানের শুরুতে ফজলুর রহমান খান ফারুকের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া তুলে দেন ক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, ইফতেখারুল অনুপম ও কোষাধ্যক্ষ আব্দুর রহিম।

জন্মদিনের ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। তারপর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme