সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ফালতু মামলায় বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা জেলে আটকে রেখেছে…সখীপুরে কাদের সিদ্দিকী

  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ১০৬৬ বার দেখা হয়েছে।

মো.শরীফুল ইসলাম সখিপুর : কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব বোধটাও নাই। দেশে ১০/২০ হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে।

আর দু’ কোটি টাকা বেড়ে আট কোটি টাকা হয়েছে। সে দিকে বর্তমান প্রধানমন্ত্রীর কোন মাথা ব্যাথা নেই। অথচ ফালতু মামলায় বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা জেলে আটকে রেখেছে।

শেখ হাসিনা ইতিহাস ভূলে গিয়ে বর্তমান নিয়ে ব্যস্ত।কেউ যেন কাউকে সম্মান না করে তিনি দেশে এটাই প্রতিষ্ঠিত করেছেন।

তিনি বলেন, কোরআনে আছে কু-আলেম ও কু-শাসকদের সর্বপ্রথম দোযখে নিক্ষেপ করা হবে।

শেখ হাসিনা ক্ষমতায় থেকেও শান্তিতে নাই। শেখ হাসিনা দেশটাকে নষ্ট করে দিয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে সখিপুর কাদের সিদ্দিকীর দীপ কুঁড়ি কুশি কুটিরে জাতীয় সংসদ নির্বাচনোত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুর এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় সাধারন সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার,

টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, সম্পাদক কিসলু , দুলাল হোসেন, আবু জাহিদ রিপন, অধ্যাপক নাজমুল হাসান, শহিদুর ইসলাম, লিটন সিকদার, নাহিদ তালুকদার।

কাদের সিদ্দিকী আরো বলেন, আমি (কাদের) একমাত্র আল্লাহ ছাড়া কারো গোলামী করি না। এদেশে আ.লীগ ও বিএনপি একই সমান। দু’টি দলই দেশের মানুষের সম্মান নষ্ট করেছে এবং উন্নয়ন বাধাগ্রস্থ করেছে।

কেউ যদি আমাকে জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী কে হবে হাসিনা নাকি তারেক রহমান-আমি কাউকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না। তিনি বলেন, ড.কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টে গিয়েছিলাম, তারেক রহমানের সাথে কথা বলার সময় আমাকে আঙ্গেল বলে সে বলেছিল ২/৩ হাজার টাকা থাকলে নির্বাচন কিছু না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme