সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ফিলিস্তিনে ইসরায়ালি হামলার প্রতিবাদ মধুপুরে ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর :ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুেের ওলামা পরিষদ এবং মধুপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত বিক্ষোভে নেতৃত্ব দেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান।

বিক্ষোভ মিছিলের আগে মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আব্দুর রউফ।

সমাবেশে বক্তব্য দেন মধুপুর পৌরসভার মেয়র এবং মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সিদ্দিক হোসেন খান, জেলা আ’লীগ নেতা মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মনি, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান প্রমূখ। সমাবেশে ইসরায়েলি বাহিনীর হামলাকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে বক্তারা সারা বিশে^র মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। একইসাথে ইসরায়েলি এবং ইহুদিদের পণ্য বর্জনের আহবান জানান।

বিক্ষোভ শেষে ফিলিস্তিনীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme