সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি: তথ্যমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৬৯০ বার দেখা হয়েছে।

ইসলাম ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হোক। সেখানে যে অমানবিক অন্যায়-অবিচার চলছে তা বন্ধ হোক।’

শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ঈদের দিন আল্লাহর কাছে প্রথনা করি, দেশ ভয়াবহ করোনা মহামারি থেকে মুক্তি পাক। দেশে যে উন্নতি সাধিত হচ্ছে তা অব্যাহত থাকুক। বাংলাদেশের সব মানুষ সুখে থাক। ভালো থাক। তাদের জীবনে সমৃদ্ধি আসুক।

নামাজের আগে দূর-দূরান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। মসজিদের ভেতরে নামাজের জায়গা না পেয়ে অনেকে বাইরে নামাজ পড়েন।

মসজিদে প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে করা হয়। যাদের মুখে মাস্ক নেই বিনামূলে তাদের মাস্ক সরবরাহ করছে মসজিদ কর্তৃপক্ষ। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন। ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

গত ২৬ এপ্রিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, করোনার কারণে এবারও ঈদগাহে বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করা যাবে না। মসজিদে পড়তে হবে ঈদের নামাজ। একই সঙ্গে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme