সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ফের উই’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি হলেন জ্যোতি

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৫১৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট ফোরাম (উই’র) দ্বিতীয় বারের মতো  টাঙ্গাইল জেলা প্রতিনিধি হলেন মাহবুবা খান জ্যোতি। রোববার সন্ধ্যায় বাংলাদেশ উইমেন এন্ড ই- কমার্স ট্রাস্ট ফোরাম (উই’র) সভাপতি নাসিমা আক্তার নিশা ২০২৪-২৫ সালের জন্য টাঙ্গাইল জেলা প্রতিনিধির দায়িত্ব দেন মাহবুবা খান জ্যোতিকে। এরপর থেকে তার সহকর্মী নারী উদ্যোক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট ফোরাম (উই’র) টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতি বলেন, আমাকে দ্বিতীয় বারের মতো টাঙ্গাইল জেলা প্রতিনিধির দায়িত্ব দেয়ার জন্য নিশা আপুর প্রতি কৃতজ্ঞতা জানাই। মাথার মুকুট অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন তেমনি দায়িত্ব নেয়ার চেয়ে তা টিকিয়ে রাখা আরও বেশি কঠিন। আমাকে বিশ্বাস আর ভরসা করে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো টাঙ্গাইলে উইকে এগিয়ে নিতে।
তিনি আরও বলেন, উইতে আছি প্রায় ৪ বছর হয়ে গেল। আমি সব সময় নজর দিয়েছি আমার কাজের প্রতি। আমার কাছে সব কথার উত্তর কাজ আমি এটাই বিশ্বাস করি কাজ করেই নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। টাঙ্গাইলের উদ্যোক্তারা আমাকে চেয়েছেন। আমার সাথে নতুন করে এগিয়ে যেতে চায় উই’র জেলা প্রতিনিধি হয়ে আমি যেনো সেই দায়িত্বটা পালন করতে পারি। ২ মাস পর টাঙ্গাইলে যেনো আরো ১০০-১৫০ জন উদ্যোক্তা আমার নাম গর্ব করে বলতে পারে সেভাবেই কাজ করে যাব। নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি উই’র উদ্যোক্তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই। আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme