সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকীতে ভূঞাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৫২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ৩টায় উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন ন্যাংড়া বাজাওে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন- ভূঞাপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুল, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, দুলাল হোসেন চকদার, রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme