সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু প্রাইম ব্যাংক স্কুল জাতীয় ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৭৪ বার দেখা হয়েছে।
tangail-pratidin

মোজাম্মেল হক: বঙ্গবন্ধু প্রাইম ব্যাংক স্কুল জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় টাঙ্গাইল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। সজিবের চমৎকার পেস বোলিংয়ের কল্যাণে টাঙ্গাইল পুলিশ লাইন স্কুলকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইল স্কুল এন্ড কলেজ ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু প্রাইম ব্যাংক স্কুল জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টস জয়ী টাঙ্গাইল পুলিশ লাইন স্কুল প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। টাঙ্গাইল স্কুল এন্ড কলেজ দলের পেস বোলার সজিবের দুরন্ত বোলিংয়ে টাঙ্গাইল পুলিশ লাইন স্কুল ৩৩.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১০ রান করে।

দলের পক্ষে মমিন ২৫, রবিন ২২, জাহিদ ১৯ ও মাইন ১৭ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের সজিব ৩৩ রানে ৬টি উইকেট দখল করে। এছাড়া ইমতিয়াজ ২৩ রানে ২টি উইকেট দখল করে। জবাবে টাঙ্গাইল স্কুল এন্ড কলেজ ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রান করে জয়লাভ করে। দলের পক্ষে মাহিম ২৪, আবির ২০ ও আদনান ১৮ রান করে।

বিজয়ী দলের মাইন ২৫ রানে ৪টি উইকেট দখল করে। খেলাশেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোশারফ হোসেন খান, প্রাইম ব্যাংক টাঙ্গাইল শাখার ম্যানেজার মোঃ শাহাদত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন ও জেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক আনিসুর রহমান আলো। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানটি পরিচালনা করেন তমাল বিহারী দাস। খেলায় বিজয়ী দলের সজিব ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়।

উল্লেখ্য, টাঙ্গাইল শহরের ৮টি স্কুল ২টি গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহন করে। খেলায় আম্পায়ার ছিলেন বজলুর রহমান ও আলী আজম খান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme