সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৬৮৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : বঙ্গবন্ধুসেতুতে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে রুবেল(২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধুসেতুর পূর্ব প্রান্তের ভায়াডাক্ট অংশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপরকজন আহত হয়েছেন। নিহত রুবেলের বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আইয়ুবুর রহমান জানান, বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড় টোলপ্লাজায় টোল দিয়ে মোটরসাইকেলটি সেতু পাড় হওয়ার জন্য যাচ্ছিল।

এসময় মোটরসাইকেলটি সেতুর পূর্ব ভায়াডাক্টে প্রবেশের সময় একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এসময় সাথে থাকা অপরকজন আহত হয়। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme