সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪২ হাজার যানবাহন পারাপার

  • আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৫৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই যানবাহনের চাপ বাড়ছে। ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬ টা থেকে শনিবার (৩০ এপ্রিল) সকাল ৬ টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ ও মিনিট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচল পারাপার হয়েছে। তারমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৫ হাজার ৭৪১ টি ও টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা এবং সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৪ হাজার ৪১৮টি ও টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে টোলপ্লাজার উভয় পাশে ১৮ টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করেছে সেতু কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮ টি যানবাহন পারাপার হয়। যা এ যাবতকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

এদিকে, টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ক্রমেই তা আরও বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর থেকে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট লক্ষ্য করা গেলেও থেমে থেমে ধীর গতিতে ঢাকাগামী যানবাহন চলছে।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কের চারটি সেক্টরে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্টে কাজ করছেন তারা।

এ ব্যাপারে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, মহাসড়কে যানজট নেই। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme