সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ২০ লাখ টাকার টোল আদায়

  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১
  • ৫০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩১ হাজার ৮৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে দুই কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা। যা অন্য স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ।

রোববার (৯ মে) ভোর ৬টা থেকে সোমবার (১০ মে) ভোর ৬টা পর্যন্ত সময়ে এই টোল আদায় করা হয়।

সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, এই সেতু দিয়ে পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, হাইস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ।

এদিকে, আজ সকাল থেকেই উত্তরবঙ্গমুখী সড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন ঘরমুখো মানুষ। করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, গত কয়েকদিন যাবত যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানবাহন থেমে নেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme