সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু সেতু্র পূর্ব পাড়ে একটি তালাবদ্ধ লোহার সিন্দুক

  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকা থেকে তালাবদ্ধ অবস্থায় একটি লোহার সিন্দুক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯সেপ্টেম্বর) দুপুরে সেতুপূর্ব পাথাইলকান্দি রেলক্রসিং সংলগ্ন পেয়ারা বাগান থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। সেখানে মাদারীপুর জেলার রাজৈর এলাকার মিলন স্বর্ণকারের হিন্দু বিবাহের রেজিস্টারের ফটোকপি পাওয়া যায়। পুলিশের ধারণা লোহার সিন্দুকটি দর্শনা থেকে চুরি করে চোরচক্র ফেলে গেছে। সিন্দুকটি সীমান্তবর্তী চুয়াডাঙ্গার উপজেলার বলে জানান পুলিশ।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান বলেন, চোর চক্র লোহার সিন্দুকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর রেলক্রসিং সংলগ্ন এলাকায় ফেলে চলে যায়। সিন্দুকটি তালাবদ্ধ আছে। সিন্দুকের ওপর থেকে একটি হিন্দু বিবাহের রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে। বিবাহের রেজিস্টারে মাদারীপুর জেলার রাজৈরের সাহাপাড়া গ্রামের দুলাল স্বর্ণকারের ছেলে মিলন স্বর্ণকারের নাম লেখা রয়েছে। সিন্দুকের মালিককে খবর দেয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রশাসনের লোকজন সিন্দুকটি খোলার চেষ্টা করছেন। সিন্দুকের মালিক আসলে এবং খোলার পরেই প্রকৃত ঘটনা জানা যাবে। এদিকে সিন্দুক নিয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme