সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৬০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর জোকারচর এলাকায় বেপরোয়া তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চলকের নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরেক ট্রাক চালক।

রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ট্রাক চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহত ট্রাক চালকের নাম রফিকুল ইসলাম (৪০)। সে টাঙ্গাইল সদর উপজেলার গালার গ্রামের দানেশ আলী ছেলে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনের সেতু পূর্ব থেকে সল্লা পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করে। পরে বেলা বৃদ্ধির সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার এস.আই মো. নাজমুল হোসেন জানান, নিহত ট্রাক চালক সিমেন্ট নিয়ে বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছলে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাঁধে।
এসময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাক চলকের মৃত্যু হয় এবং আহত হয় বালুবাহী অপর ট্রাক চালক রফিকুল।
তিনি জানান, পরে আহত ট্রাক চালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ থানা রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme